আলমডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

দুই প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা

আপলোড তারিখঃ 2025-07-08 ইং
আলমডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান ছবির ক্যাপশন:

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয় আলমডাঙ্গায় অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করেছে। গতকাল সোমবার চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করেন। অভিযানকালে লাইসেন্স নবায়ন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৫ ধারায় মেসার্স সুমন বীজ ভান্ডারকে ৩ হাজার টাকা এবং নির্ধারিত মূল্য-তালিকা না থাকা ও খুচরা বিক্রয় মূল্যবিহীন পণ্য বিক্রির কারণে আইনটির ৩৭ ধারা অনুযায়ী মেসার্স গুরু দাস স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি, দ্রুততম সময়ে সংশ্লিষ্ট অনিয়মসমূহ সমাধান করে কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়।


এছাড়া অভিযান চলাকালে বাজারের ফলের দোকান, শিশুখাদ্য বিক্রেতা ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানগুলোও পরিদর্শন করা হয়। এসময় ব্যবসায়ীদের মূল্যতালিকা হালনাগাদ রাখা, যৌক্তিক ও নির্ধারিত দামে পণ্য বিক্রি, এবং মেয়াদোত্তীর্ণ ও নিম্নমানের পণ্য বিক্রি না করার বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়।


অভিযানটি পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা বীজ প্রত্যয়ন এজেন্সির বহিরাঙ্গন কর্মকর্তা সালমা জাহান নিপা, পৌর স্যানিটারি ইন্সপেক্টর মো. মাহফুজ আলম, বণিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল্লাহ আল মামুন, ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম এবং আলমডাঙ্গা উপজেলা পুলিশের একটি দল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)