কার্পাসডাঙ্গায় গাছ থেকে পড়ে কৃষকের মৃত্যু

আপলোড তারিখঃ 2025-07-06 ইং
কার্পাসডাঙ্গায় গাছ থেকে পড়ে কৃষকের মৃত্যু ছবির ক্যাপশন:

দামুড়হুদার কার্পাসডাঙ্গায় ছাগলের খাওয়ানোর জন্য পাতা পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে প্রভাত পিয়াদা (৪৮) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকালে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে গত শুক্রবার গাছ থেকে পড়ে তিনি আহত হন। প্রভাত পিয়াদা দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী কার্পাসডাঙ্গা মিশনপাড়ার অজিত পিয়াদার ছেলে।


প্রতিবেশীরা জানায়, শুক্রবার বিকেলে প্রভাত তার ছাগলের খাওয়ানোর জন্য গ্রামের ফকিরখালি মাঠে বড় কাঁঠাল গাছে উঠে পাতা পাড়ছিলেন। পাতা পাড়ার পর ভেজা গাছ থেকে নামার সময় অসাবধানতাবশত পা পিছলে গাছ থেকে পড়ে গিয়ে মারাত্মক আহত হন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়। দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কোনো অভিযোগ হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)