ছবির ক্যাপশন:
আনন্দ শোভাযাত্রা, কেক কাটা ও সুধী সমাবেশসহ নানা আয়োজনে চুয়াডাঙ্গায় জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এরপর প্রেসক্লাব মিলনায়তনে কেক কাটা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
এনটিভির চুয়াডাঙ্গা প্রতিনিধি রফিকুল ইসলাম এতে স্বাগত বক্তব্য দেন। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক সিদ্দিকুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নানা চড়াই-উতরাই পেরিয়ে এনটিভি টানা ২২ বছর ধরে জনপ্রিয়তার শীর্ষে। পারিবারিক এই চ্যানেলটি আগামী দিনগুলোতে দর্শকের আশা-আকাঙ্খা পূরণ করবে, সেই প্রত্যাশা করি।
সাংবাদিক শাহ আলম সনির সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অধ্যাপক মো. কামরুজ্জামান, অধ্যক্ষ শাহাজান আলী বিশ^াস, চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সভাপতি শামীম রেজা ডালিম ও সাধারণ সম্পাদক আহসান আলী, সাবেক সভাপতি এম এম শাহজাহান মুকুল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক আসম আব্দুর রউফ, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, মানবতা ফাউন্ডেশনের পরিচালক মানি খন্দকার ও সাংবাদিক আবুল হাশেম। এসময় সাংবাদিক আতিয়ার রহমান, জামান আখতার, আলম আশরাফ, প্রশান্ত বিশ^াস, হাবিবুল্লাহ জোয়ার্দ্দার ছটি, জোনারুল ইসলাম, অ্যাড. জালাল উদ্দিন, পিণ্টু মাস্টার এবং সুশীল সমাজের প্রতিনিধি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এদিকে, দেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির ২৩ বছরে পদার্পণ উপলক্ষে মেহেরপুরে আয়োজন করা হয় এক ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান। গতকাল দুপুরে গাংনী উপজেলার ঢেপা গ্রামের এতিমখানা ও মাদ্রাসায় এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন, মেহেরপুর জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট কামরুল ইসলাম, জেলা জামায়াতে ইসলামীর আমির তাজ উদ্দিন খান, জামায়াত নেতা নাজমুল হুদা, মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর বিশ্বাস, আসাদুজ্জামান বাবলু ও আখেরুজ্জামান। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার কর্মরত সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গ্রামের মুরুব্বিরা।
পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনটিভির মেহেরপুর জেলা প্রতিনিধি রেজ আন উল বাসার তাপস। বক্তব্যে আমন্ত্রিত অতিথিরা এনটিভির ২৩ বছরের পথচলায় বস্তুনিষ্ঠ ও নির্ভুল সংবাদ পরিবেশনের ভূয়সী প্রশংসা করেন।
