তিতুদহে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপলোড তারিখঃ 2025-07-03 ইং
তিতুদহে পানিতে ডুবে শিশুর মৃত্যু ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ বাজার পাড়ায় পুকুরের পানিতে ডুবে হাবিব (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে। জানা গেছে, গতকাল সকালে দাদীর সাথে ছিল শিশু হাবিব। হঠাৎ তার দাদী পাশের বাড়ি গেলে সেও অসাবধানবশত পিছু পিছু আসে পুকুরপাড় পর্যন্ত। পরে কোনো এক সময় সে পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর খোঁজাখুঁজি শুরু হলে পুকুরপাড়ে গিয়ে দেখতে পায় পানিতে ভেসে আছে। এমতাবস্থায় শিশু হাবিবকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক হাবিবকে মৃত বলে ঘোষণা করেন। হাবিব তিতুদহ গ্রামের আজাদ আলীর ৪র্থ সন্তান। গতকাল বিকেল ৫টার দিকে গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)