আলমডাঙ্গার প্রবীণ সমাজসেবক রফি উদ্দিন মোল্লা বুলু আর নেই

আপলোড তারিখঃ 2025-07-03 ইং
আলমডাঙ্গার প্রবীণ সমাজসেবক রফি উদ্দিন মোল্লা বুলু আর নেই ছবির ক্যাপশন:

আলমডাঙ্গার প্রবীণ সমাজসেবক রফি উদ্দিন বুলু মোল্লা (৮৫) আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গতকাল বুধবার সকাল ১০টায় পৌর ৪ নম্বর ওয়ার্ডের কলেজপাড়ায় নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি উপজেলার ডাউকি ইউনিয়নের সাবেক প্রেসিডেন্ট (দেশ ভাগের আগে, এখন ইউপি চেয়ারম্যান সমমর্যাদা) পোয়ামারি গ্রামের মৃত ইমান আলী মোল্লার মেজো ছেলে। সুইজারল্যান্ড ও ইটালি প্রবাসী রতন, শাহীন ও তুহিনের বাবা।

গতকাল বিকেল চারটায় গ্রামের বাড়ি পোয়ামারিতে জানাজার পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজার নামাজে উপস্থিত ছিলেন সৌদি আরবের দারুল উলুম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর তাহসিনুল হক রিমন, ডা. আবু সালেহ ইমরান, কুষ্টিয়া জজ কোর্টের বিশিষ্ট আইনজীবী মোসলেম উদ্দিন, কুষ্টিয়া সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান লালটু রহমান, চুয়াডাঙ্গা জেলা জাকের পার্টির সাংগঠনিক সম্পাদক বকুল মোল্লা, চুয়াডাঙ্গা জীবন বীমা কর্পোরেশনের ব্যবস্থাপক আমজাদ হোসেন মজনু, আলমডাঙ্গা উপজেলা জাসদের সভাপতি গোলাম সরোয়ার মোল্লা, উপজেলা জাতীয় পার্টির সভাপতি জাহিদ হাসান রেণ্টু, বেলগাছি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাসেম মোল্লা, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন বাবু, উপজেলা যুবদলের মীর আসাদুজ্জামান  উজ্জ্বল, পৌর বিএনপির মোখলেসুর রহমান মিলন প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)