চুয়াডাঙ্গা পৌরসভার ৭২ কোটি টাকার বাজেট ঘোষণা

আপলোড তারিখঃ 2025-07-03 ইং
চুয়াডাঙ্গা পৌরসভার ৭২ কোটি টাকার বাজেট ঘোষণা ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭২ কোটি ৯৩ লাখ ২৪ হাজার ৮২৬ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। গত রোববার বিকেলে পৌরসভা মিলনায়তনে বাজেট অধিবেশনে এই প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন পৌর প্রশাসক শারমিন আক্তার। ঘোষিত বাজেটে রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ১৩ কোটি ৮২ লাখ ১৯ হাজার ৯৭৮ টাকা এবং ব্যয় ১৩ কোটি ৬২ লাখ ১৯ হাজার ৯৭৮ টাকা। এতে রাজস্ব উদ্বৃত্ত দেখানো হয়েছে ২০ লাখ টাকা। উন্নয়ন খাতে উভয় দিকেই (আয় ও ব্যয়) ধরা হয়েছে ৪৬ কোটি ৯০ লাখ ৩৩ হাজার ৯২৯ টাকা। বাজেটে বিভিন্ন খাতভিত্তিক সম্ভাব্য আয়-ব্যয়ের হিসাব তুলে ধরা হয়।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম. সাইফুল্লাহ। বাজেট অধিবেশন পরিচালনা করেন পৌর নির্বাহী কর্মকর্তা এস. এম. রেজাউল করিম।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুর রহমান সরকার, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক সিদ্দিকা সোহেলী রশীদ, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দিল আরা চৌধুরী, সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, ছাত্র আন্দোলনের আহ্বায়ক আসলাম হোসেন অর্ক ও জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবীব প্রমুখ। বাজেট-পরবর্তী আলোচনায় বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি।


অনুষ্ঠানে শহর সমন্বয় কমিটির সদস্য, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। বাজেট-পরবর্তী আলোচনায় বক্তারা বলেন, ‘এই বাজেট চুয়াডাঙ্গা পৌরসভার উন্নয়নের একটি সম্ভাবনাময় রূপরেখা। তবে বাস্তবায়নের ক্ষেত্রে স্থানীয়দের অংশগ্রহণ, সময়ানুবর্তিতা ও কাজের স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি।’


সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)