চুয়াডাঙ্গায় বেশি দামে সিগারেট বিক্রির অভিযোগে ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা

আপলোড তারিখঃ 2025-07-02 ইং
চুয়াডাঙ্গায় বেশি দামে সিগারেট বিক্রির অভিযোগে ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা পৌর শহরের জমিদার মার্কেট এলাকায় অভিযান চালিয়ে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গত সোমবার দুপুর ১২টার দিকে অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় বেশি দামে সিগারেট বিক্রির প্রমাণ পাওয়ায় মেসার্স ফরহাদ স্টোরকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ পরিশোধ করেন প্রতিষ্ঠানটির মালিক। 

সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান বলেন, ‘ভোক্তার অভিযোগের ভিত্তিতেই আমরা অভিযান পরিচালনা করেছি। ভবিষ্যতেও এ ধরনের অনিয়ম রোধে আমাদের নজরদারি অব্যাহত থাকবে।’ অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন জেলা পুলিশের একটি দল। 


সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)