ছবির ক্যাপশন:
জামায়াতে ইসলামীর চুয়াডাঙ্গা জেলা আমির অ্যাডভোকেট রুহুল আমিন বলেছেন, ‘জামায়াতে ইসলামী দায়িত্ব পালনে অপ্রতিদ্বন্দ্বী। যেখানেই জামায়াতের হাত, সেখানেই সোনা ফলে।’ তিনি দাবি করেন, ইসলামী ব্যাংক আজ দেশের সেরা ব্যাংক, ইবনে সিনা মেডিক্যাল কলেজ দেশের অন্যতম সেরা চিকিৎসা প্রতিষ্ঠান। রেটিনা, ফোকাস, সাকসেস, আইডিয়ালসহ বহু নামকরা কোচিং সেন্টার জামায়াত সংশ্লিষ্টদের নেতৃত্বেই দেশের সেরা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। গতকাল সোমবার দামুড়হুদার সুবলপুর গ্রামের ত্রিমোড়ে ওয়ার্ড জামায়াত আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সভায় আরও উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান, উপজেলা আমির নায়েব আলী, উপজেলা নায়েবে আমির মাওলানা আব্দুল গফুর, উপজেলা সেক্রেটারি আবেদ-উদ-দৌলা ও ওয়ার্ড সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম।
পথসভায় রুহুল আমিন বলেন, ‘আমরা একটি কল্যাণমূলক সমাজ কায়েম করতে চাই-যেখানে কেউ ক্ষুধার্ত থাকবে না, চিকিৎসার অভাবে মারা যাবে না, চাকরির জন্য ঘুষ দিতে হবে না, কেউ বস্ত্রহীন থাকবে না। আমরা রাজনীতি করি নিজের জন্য নয়, মানুষের কল্যাণের জন্য।’ এর আগে বিকেল সাড়ে ৫টায় মুন্সিপুর ও সন্ধ্যা সাড়ে ৭টায় কানাইডাঙ্গা গ্রামে জামায়াত আয়োজিত আরও দুটি পথসভায় বক্তব্য দেন তিনি।
