আন্দুলবাড়ীয়ায় নির্বাচনী সমাবেশে জেলা আমির রুহুল আমিন

আমরা সবাই মিলে দ্বীনের খেদমত করতে চাই

আপলোড তারিখঃ 2025-06-30 ইং
আন্দুলবাড়ীয়ায় নির্বাচনী সমাবেশে জেলা আমির রুহুল আমিন ছবির ক্যাপশন:

জীবননগরের আন্দুলবাড়ীয়ায় জামায়াতের নির্বাচনী সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হলরুমে এ নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়। অন্দুলবাড়ীয়া ইউনিয়ন জামায়াতের আমির মো. আব্দুর রহমান মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতের চুয়াডাঙ্গা জেলা আমির মো. রুহুল আমিন।


বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মো আসাদুজ্জামান, জেলা তালিমুল কুরআন বিভাগের সভাপতি মাওলানা মহি উদ্দিন, জেলা মাজলিসুল মুফাসসিরিনের সভাপতি মাওলানা হাফিজুর রহমান, জেলা শ্রমিককল্যাণ ফেডারেশনের সভাপতি মো. মাহফুজুর রহমান, উপজেলা জামায়াতের আমির মাওলানা সাজেদুর রহমান, নায়েবে আমির হাফেজ বেলাল হোসেন, উপজেলা সেক্রেটারি মো. সাখাওয়াত হোসেন, উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা আবু বকর সিদ্দিক, বায়তুলমাল সম্পাদক মো. আসাবুল হক মল্লিক, ইউনিয়ন সহকারী সেক্রেটারি মো. হাসিবুল হাসান শান্ত প্রমুখ। সমাবেশ সঞ্চালনা করেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন সেক্রেটারি মাওলানা শরিফুল ইসলাম।


জেলা জামায়াতের আমির রুহুল আমিন সমাবেশে বলেন, ‘আমরা সবাই মিলে দ্বীনের খেদমত করতে চাই। এ জন্য সবাইকে সাথে নিয়ে আমরা একটি ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ কায়েম করতে চাই। আমরা এবার ভোটের দিন একটা ব্যালট বাক্সে পাঠাতে চাই। আমরা সবাইকে সাথে নিয়ে একটা সোনার বাংলা গড়তে চাই, সেখানে সন্ত্রাসী, চাঁদাবাজি, দখলদার থাকবে না।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)