জীবননগরের বিভিন্ন স্থানে জামায়াতের পথসভা

আপলোড তারিখঃ 2025-06-30 ইং
জীবননগরের বিভিন্ন স্থানে জামায়াতের পথসভা ছবির ক্যাপশন:

‘আমরা এমন একটি কল্যাণমূলক সমাজ গড়তে চাই, যেখানে কেউ ক্ষুধার্ত থাকবে না, চিকিৎসার অভাবে মারা যাবে না, চাকরির জন্য টাকার বস্তা লাগবে না’-এমনই স্বপ্নের কথা বলেন জামায়াতে ইসলামীর চুয়াডাঙ্গা জেলা আমির অ্যাড. রুহুল আমিন। গতকার রোববার সন্ধ্যার পর জীবননগর উপজেলার বিভিন্ন স্থানে একাধিক পথসভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

আন্দুলবাড়ীয়া ইউনিয়নের অনন্তপুর গ্রামে মাগরিব বাদ, এরপর রাত ৮টায় উথলী ইউনিয়নের রেলগেটে, ৮টা ২০ মিনিটে উথলী রেল স্টেশনসংলগ্ন বাজারে এবং এশার পর ডুমুরিয়া গ্রামে অনুষ্ঠিত হয় এসব পথসভা। পথসভায় রুহুল আমিন বলেন, ‘আমরা রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য, নিজের জন্য নয়। যেখানে কোনো ভেদাভেদ থাকবে না, কেউ বিনা চিকিৎসায় মারা যাবে না- সেই সমাজ গড়াই আমাদের লক্ষ্য।’

তার সফরসঙ্গী ছিলেন জেলা সেক্রেটারি অ্যাড. আসাদুজ্জামান, জেলা তারবিয়্যাত সম্পাদক জিয়াউল হক, জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা ইসরাইল হোসেন, তালিমুল কুরআন বিভাগের সভাপতি মাওলানা মহিউদ্দিন, মাজলিসুল মুফাসসিরিনের সভাপতি মাওলানা হাফিজুর রহমান, জীবননগর উপজেলা আমির মাওলানা সাজেদুর রহমান, উপজেলা নায়েবে আমির হাফেজ বেলাল হোসেন, উপজেলা সেক্রেটারি সাখাওয়াতসহ আরও অনেকে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)