চুয়াডাঙ্গায় ভোক্তা অধিদপ্তরের নিয়মিত বাজার তদারকি

তিন ব্যবসাপ্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা জরিমানা

আপলোড তারিখঃ 2025-06-30 ইং
চুয়াডাঙ্গায় ভোক্তা অধিদপ্তরের নিয়মিত বাজার তদারকি ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা শহরের বড় বাজার ও ফেরিঘাট রোড এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত বাজার তদারকিতে বিভিন্ন অনিয়মের অভিযোগে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলা অভিযানে মূল্যতালিকা প্রদর্শনে গাফিলতিসহ একাধিক অসঙ্গতির প্রমাণ পাওয়া যায়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।


অভিযান সূত্রে জানা গেছে, তদারকিতে কিছু দোকানে মূল্যতালিকায় তারিখ আগেই লেখা, কোথাও তালিকা টাঙানোই হয়নি, আবার কোথাও তালিকা থাকলেও তা অস্পষ্ট ও অপরিচ্ছন্নভাবে ঝুলিয়ে রাখার প্রমাণ পাওয়া যায়। এ সময় মেসার্স শাহিন স্টোরের মালিক শাহীন উদ্দীনকে পণ্যের সঠিক মূল্য ও তারিখ উল্লেখ না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ধারায় ১ হাজার টাকা জরিমানা করা হয়। একই ধারায় মেসার্স চা ঘরের মালিক শ্রী জয়দেব কুমারকে মূল্য তালিকায় আগাম তারিখ দিয়ে প্রদর্শনের দায়ে জরিমানা করা হয় আরও ১ হাজার টাকা। এছাড়া মেসার্স সামাদ স্টোরের মালিক সামাদকে তালিকা যথাযথভাবে না টানিয়ে অবহেলায় ফেলে রাখার অভিযোগে ২ হাজার টাকা জরিমানা করা হয়।


সহকারী পরিচালক মামুনুল হাসান বলেন, ‘মূল্যতালিকা প্রদর্শন একটি আইনি বাধ্যবাধকতা। এটি ব্যবসায়ীর দায়িত্ব এবং ক্রেতার অধিকার। তালিকা না থাকলে সাধারণ মানুষ প্রতারিত হওয়ার আশঙ্কা থাকে। এ কারণেই নিয়মিত বাজার তদারকি চলছে এবং যারা নিয়ম মানছেন না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’ তিনি আরও জানান, অভিযানের পাশাপাশি সচেতনতা বৃদ্ধির অংশ হিসেবে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। তিনি বলেন, ‘বাজারে স্বচ্ছতা ও ন্যায্য মূল্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।’


অভিযান পরিচালনায় সহযোগিতা করেন কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) প্রতিনিধি রফিকুল ইসলাম এবং চুয়াডাঙ্গা থানা পুলিশের একটি দল। 

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)