চুয়াডাঙ্গা পৌরসভার ২০২৪-২০২৫ অর্থবছরে কর্মকর্তা-কর্মচারীদের জন্য তিন দিনব্যাপী ‘পৌরসভা পরিচালনা সংক্রান্ত প্রশিক্ষণ’ শুরু হয়েছে। গতকাল রোববার সকাল ৯টায় পৌরসভা মিলনায়তনে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। প্রধান অতিথি ও রিসোর্স পারসন হিসেবে জেলা প্রশাসক পৌরসভা নির্বাহী কর্মকর্তাদের দায়িত্ব ও কর্তব্য, জন্ম-মৃত্যু নিবন্ধন আইন ২০০৪-এর প্রয়োগ এবং স্যানিটেশন, পানি ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে নির্দেশনামূলক আলোচনা করেন। পরে চুয়াডাঙ্গা পৌরসভার প্রশাসক শারমিন আক্তার সার্বিক দিকনির্দেশনা দেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমান পৌরসভার বাজেট, অফিস ব্যবস্থাপনা ও নিরীক্ষা বিষয়ে আলোচনা করেন।
সরকারি ক্রয় ব্যবস্থাপনা বিষয়ে দিকনির্দেশনা দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আহমেদ মাহবুব-উল-ইসলাম। অফিস ব্যবস্থাপনা ও পৌর কার্য পরিচালনা পদ্ধতি বিষয়ে প্রশিক্ষণ নেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা এম. সাইফুল্লাহ। প্রশিক্ষণের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন পৌরসভা সমাজ উন্নয়ন কর্মকর্তা কে এম আব্দুস সবুর খান ও টিকাদান সুপারভাইজার মো. আলী হোসেন।
এছাড়া প্রশিক্ষণে অংশ নেন পৌর নির্বাহী কর্মকর্তা এস এম রেজাউল করিম, সহকারী প্রকৌশলী হাফিজুর রহমান কাওছার, হিসাব রক্ষণ কর্মকর্তা রিয়াজুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী মো. আনিছুজ্জামান, স্যানিটারি ইন্সপেক্টর নার্গিস জাহান, লাইসেন্স পরিদর্শক মুহাইমিন পলাশ, এসেসর জাহাঙ্গীর আলম, কঞ্জারভেন্সি পরিদর্শক জুবায়ের রহমানসহ পৌরসভার দাপ্তরিক কাজে নিয়োজিত কর্মচারীবৃন্দ।
কম্পিউটার বিষয়ক সহযোগিতায় ছিলেন কম্পিউটার অপারেটর ইস্রাফিল হক। চুয়াডাঙ্গা পৌরসভার টিকাদান সুপারভাইজার মো. আলী হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয় প্রশিক্ষণের মাধ্যমে দাপ্তরিক কাজে গতি আসবে এবং নাগরিক সেবা আরও উন্নত হবে।
