চুয়াডাঙ্গায় গাড়ি চালকদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ

আপলোড তারিখঃ 2025-06-29 ইং
চুয়াডাঙ্গায় গাড়ি চালকদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ ছবির ক্যাপশন:

‘ছাত্র-জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গায় পেশাগত গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা আদর্শ উচ্চবিদ্যালয়ের সভাকক্ষে দিনব্যাপী এ প্রশিক্ষণের শুরু হয়। বিআরটিএ চুয়াডাঙ্গা সার্কেলের মোটরযান পরিদর্শক মো. নজরুল ইসলামের সভাপতিত্বে এ প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নয়ন কুমার রাজবংশী। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. সাজিদ হাসান।

উপস্থিত ছিলেন ট্র্যাফিক ইন্সপেক্টর (শহর ও যানবাহন) মো. আমিরুল ইসলাম, চুয়াডাঙ্গা জেলা বাস-মিনিবাস-মাইক্রোবাস ও কোচ শ্রমিক ইউনিয়নের সভাপতি এম. জেনারুল ইসলাম ও চুয়াডাঙ্গা আদর্শ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর হোসেন। অনুষ্ঠানটি সঞ্চলানা করেন নিরাপদ সড়ক চাইয়ের (নিসচা) সাধারণ সম্পাদক জাকির হোসেন।

প্রশিক্ষণের প্রধান অতিথি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নয়ন কুমার রাজবংশী সড়ক পনিবহন আইন-২০১৮ নিয়ে আলোচনা করেন। এসময় বক্তারা বলেন, সাবধানে গাড়ি চালানোর কোনে বিকল্প নেই। দ্রুতগতিতে গাড়ি চালানো ঝুঁকিপূর্ণ। কারণ একজন চালককে যাত্রীদের সাথে সাথে পথচারীদেরও নিরাপদ রাখতে হয়। এজন্য বেপরোয়া গাড়ি চালানো থেকে বিরত থাকতে হবে। এতে অনেক প্রাণ বেঁচে যাবে। শেষে প্রশিক্ষণে অংশগ্রহণকারী চালকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অতিথিরা।

আয়োজকরা জানান, এদিন চুয়াডাঙ্গা সার্কেলের শতাধিক পেশাজীবী গাড়ি চালককে প্রশিক্ষণ প্রদান এবং দক্ষতা যাচাই করা হয়। এতে স্বাস্থ্যসমস্যা এবং গাড়ি চালনাকালীন ঝুঁকি মোকাবেলা, ট্র্যাফিক আইন, ট্রাফিক সাইন, সিগনাল ও লেনবিধি মেনে চলার বাধ্যবাধকতা এবং সড়কে নিরাপদে মোটরযান চালানোসহ নানা বিষয়ে আলোচনা করা হয়।



সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)