মেহেরপুর সমবায় ব্যাংক লিমিটেড ব্যবস্থাপনা কমিটির নির্বাচন

সভাপতি হাফিজুর রহমান, সহসভাপতি আবু তালেব

আপলোড তারিখঃ 2025-06-29 ইং
মেহেরপুর সমবায় ব্যাংক লিমিটেড ব্যবস্থাপনা কমিটির নির্বাচন ছবির ক্যাপশন:

মেহেরপুর সমবায় ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে মোহা. হাফিজুর রহমান চেয়ার প্রতীক নিয়ে ১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী মো. আব্দুল মজিদ আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৬ ভোট। গতকাল শনিবার সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত মেহেরপুর সমবায় ব্যাংক লিমিটেডের কার্যালয়ে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে ভোটার ছিল ৩৩ জন।

অন্যদিকে, সমবায় সমিতি বিধিমালা ২০০৪ (সংশোধিত ২০২০) এর ৩২(১) বিধি অনুযায়ী, তিনজন প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহসভাপতি পদে মো. আবু তালেব নির্বাচিত হয়েছেন। এছাড়া, সদস্য পদে মো. শহীদুল্লাহ (নির্বাচনী এলাকা–ক) এবং এস. এম. ফয়েজ (নির্বাচনী এলাকা–খ) নির্বাচিত হয়েছেন।

নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন নির্বাচন কমিটি ২০২৫-এর সভাপতি মো. মাহবুবুল হক এবং সদস্য মো. জামিয়ে আলম ও মো. সাইফুর রহমান। পুরো নির্বাচনের তদারকি করেছেন কমিটির সাবেক সভাপতি নুরুল ইসলাম।


সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)