কার্পাসডাঙ্গায় ইয়াবাসহ যুবক আটক

আপলোড তারিখঃ 2025-06-29 ইং
কার্পাসডাঙ্গায় ইয়াবাসহ যুবক আটক ছবির ক্যাপশন:

দামুড়হুদার কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির অভিযানে ইয়াবাসহ এক যুবককে আটক করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে মাদকবিরোধী এই অভিযানে কার্পাসডাঙ্গা মিশন পল্লীর রিঠু মণ্ডল (২৫) নামের এক যুবক পুলিশের হাতে ধরা পড়ে। তিনি ওই এলাকার বাদশা মণ্ডলের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আকরাম হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। রিঠুকে কার্পাসডাঙ্গা মিশন পাড়ার রবি মণ্ডলের বাড়ির সামনে ইটের সোলিং রাস্তার ওপর থেকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর জানান, আটক রিঠুর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। গতকালই তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। 


সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)