ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা উপজেলার জামজামি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে ২১ সদস্যবিশিষ্ট কৃষক দলের কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন ওয়াদুদ হোসেন ও সেক্রেটারি সাহাদত হোসেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে পাঁচলিয়া বাজারে এর আয়োজন করা হয়। জামজামি ইউনিয়ন কৃষক দলের সভাপতি ফারুক মিয়ার সভাপতিত্বে কমিটি গঠন সভায় প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি আলম শাহ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির সেক্রেটারি পলাশ আহমেদ।
জামজামি ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক এস এম নাজমুল করীম মিল্টনের উপস্থাপনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক আলমামুন হোসেন, জামজামি ইউনিয়ন বিএনপির সহসভাপতি লুৎফর রহমান, রমজান আলী, সাংগঠনিক সম্পাদক আজলুর রহমান, যুবদল নেতা সালাম শাহ, শামীম আহমেদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাসান আলী, সদস্যসচিব ডা. আবুল কালাম, মহাশিন আলী প্রমুখ।
নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সিনিয়র সহসভাপতি ওমর আলী, সহসভাপতি জাহাঙ্গীর আলী, সহকারী সেক্রেটারি আতিয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক সাদ আলী, সহকারী সাংগঠনিক সম্পাদক আইনুদ্দিন, ক্রীড়া সম্পাদক কামাল হোসেন, দপ্তর সম্পাদক শাহাবুদ্দিন, সদস্য বিশারত আলী, সাহেব আলী, চতুর আলী, উসমান আলী, সেণ্টুর রহমান, মেমকুল, জালাল উদ্দিন, রিপন আলী, বকুল হোসেন, রাহেন উদ্দিন, সৈকত আলী ও শংকর কুমার। সভায় জামজামি ইউনিয়নের ৯টি ওয়ার্ডের বিএনপি সভাপতি ও সেক্রেটারিসহ সুপার ফোর নেতৃবৃন্দ এবং স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।
