চুয়াডাঙ্গার ও আলমডাঙ্গার বিভিন্ন স্থানে জামায়াতের গণসংযোগ

আপলোড তারিখঃ 2025-06-28 ইং
চুয়াডাঙ্গার ও আলমডাঙ্গার বিভিন্ন স্থানে জামায়াতের গণসংযোগ ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাড. মাসুদ পারভেজ রাসেল আলমডাঙ্গার চিৎলা ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ করেছেন। গতকাল শুক্রবার বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত গোকুলখালি বাজার থেকে শুরু করে কুলপালা, রুইথনপুর, হাপানিয়া ও চিৎলা হয়ে কয়রাডাঙ্গায় গিয়ে তার গণসংযোগ শেষ হয়।


গণসংযোগে অ্যাড. রাসেল বলেন, ‘বাংলাদেশ ৫৪ বছর স্বাধীন হলেও মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। শুধু শাসকের পরিবর্তন হয়েছে। আমরা ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চাই।’ গণসংযোগকালে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর জামায়াতের আমির অ্যাড. হাসিবুল ইসলাম, সেক্রেটারি মোস্তফা কামাল, গাংনী-আসমানখালী থানা জামায়াতের সেক্রেটারি কামরুন হাসান সোহেল, সহকারী সেক্রেটারি মিজানুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা সেক্রেটারি কাইয়ুম উদ্দিন হিরক, ছাত্রশিবির জেলা অর্থ সম্পাদক বায়েজিদ বোস্তামী, চিৎলা ইউনিয়নের আমির হাফেজ নিজাম উদ্দিন ও সেক্রেটারি রবিউল ইসলাম।


অন্যদিকে, চুয়াডাঙ্গা পৌর জামায়াতের ২ নম্বর ওয়ার্ডের উদ্যোগে গুলশানপাড়ার রাশেদ আল আসলী জামে মসজিদে রাত সাড়ে ৭টায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। ওয়ার্ড জামায়াত সভাপতি নুরুজ্জামান নূরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাড. মাসুদ পারভেজ রাসেল।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সাবেক আমির আনোয়ারুল হক মালিক, শুরা সদস্য মাওলানা লোকমান হোসাইন, পৌর জামায়াতের আমির অ্যাড. হাসিবুল ইসলাম, নায়েবে আমির মাহবুব আসিক শফি ও আনোয়ার হোসেন, সহকারী সেক্রেটারি ইমরান হোসেন ও হুমায়ুন কবীর, কর্ম পরিষদ সদস্য হাফেজ ইকবাল, দেলোয়ার হোসেনসহ বিভিন্ন দায়িত্বশীল নেতৃবৃন্দ। দুটি কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বলেন, ন্যায়ভিত্তিক ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে জামায়াত যে বার্তা দিচ্ছে, তা আজকের প্রেক্ষাপটে সময়োপযোগী।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)