চুয়াডাঙ্গার ঝাঁঝরীতে বিদ্যুৎস্পৃষ্টে নিহত যুবকের পরিবারের পাশে জামায়াত

আপলোড তারিখঃ 2025-06-27 ইং
চুয়াডাঙ্গার ঝাঁঝরীতে বিদ্যুৎস্পৃষ্টে নিহত যুবকের পরিবারের পাশে জামায়াত ছবির ক্যাপশন:

পুকুরের মাছ রক্ষায় বন্যপ্রাণি মারার জন্য অবৈধভাবে পাতা বিদ্যুতের ফাঁদে জড়িয়ে নিহত চুয়াডাঙ্গার সদর উপজেলার ঝাঁঝরী মাঝের পাড়ার সাহেব আলীর ছেলে চান মিয়ার (২৪) পরিবারের পাশে দাঁড়িয়েছে জেলা জামায়াতে ইসলামী। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পরিবারটির খোঁজখবর নিতে যান চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমির রুহুল আমিনসহ নেতৃবৃন্দ।


এসময় জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নিহত চাঁন মিয়ার স্ত্রীকে নগদ অর্থ প্রদান করা হয়। জেলা জামায়াতে ইসলামীর আমিরকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়ে পরিবারের লোকজন। তারা দায়ী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। এসময় জেলা আমির রুহুল আমিন সকল প্রকার আইনগত সহযোগিতা প্রদানসহ অসহায় পরিবারের পাশে থাকার ঘোষণা দেন।


এসময় উপস্থিত ছিলেন জেলা জাময়াতের নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান, জেলা জামায়াতের বায়তুলমাল সম্পাদক মো. কামাল উদ্দিন, জেলা কৃষিজীবী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল কালাম, বেগমপুর ইউনিয়ন জামায়াতের আমির মোশারফ হোসেন, জামায়াত নেতা আবু বক্কর মেম্বার, আমিনুল ইসলাম মাস্টার প্রমুখ।


উল্লেখ্য, ২২ জুন সকালে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে পুকুরে বিদ্যুতের ফাঁদে জড়িয়ে মর্মান্তিকভাবে নিহত হন ঝাঁঝরী গ্রামের সাহেব আলীর ছেলে চান মিয়া। এ ঘটনায় দুজনের নামে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)