উভয় ঘাটে আটকা সহ¯্রাধিক যানবাহন

আপলোড তারিখঃ 2017-10-20 ইং
উভয় ঘাটে আটকা সহ¯্রাধিক যানবাহন ছবির ক্যাপশন:
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে তীব্র ফেরি সংকট সমীকরণ ডেস্ক: গত এক সপ্তাহ ধরে দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে তীব্র ফেরি সংকট বিরাজ করছে। এতে যানবাহন পারাপার ব্যাহত হয়ে উভয় ঘাটে আটকা পড়েছে যানবাহন। বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ উভয় ঘাট মিলে সহ¯্রাধিক যানবাহন নদী পারের অপেক্ষায় আটকে থাকে। তীব্র ফেরি সংকটের মধ্যেই বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা হতে সোয়া ৮টা পর্যন্ত আকস্মিক ঝড়ো-বাতাসের কারণে এ রুটে লঞ্চ ও ফেরি চলাচল বন্ধ ছিল। এতে যাত্রী ও চালকদের দুর্ভোগ আরো বেড়ে যায়। বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুট দিয়ে প্রতিদিন প্রায় তিন থেকে সাড়ে তিন হাজার যানবাহন নদী পারাপার হয়ে থাকে। এ যানবাহনগুলো স্বাভাবিকভাবে পারাপারের জন্য অন্তত ১৬/১৮টি ফেরি সার্বক্ষণিক সচল থাকা দরকার; কিন্তু গত বুধবার রাত থেকে চলছে মাত্র ১১টি ফেরি। ফেরি সংকটের পাশাপাশি দৌলতদিয়ার ২ নম্বর ফেরিঘাট এলাকায় ড্রেজিং চলায় বেশ কিছুদিন ধরে ঘাটটির পন্টুনের ৩টি পকেটের মধ্যে ২টি রো-রো পকেট বন্ধ রয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)