দামুড়হুদার হাতিভাঙ্গায় জামায়াতের পথসভা অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2025-06-26 ইং
দামুড়হুদার হাতিভাঙ্গায় জামায়াতের পথসভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:

‘জনগণ নব্য ফ্যাসিস্টদের উত্থান দেখতে চায় না’-বলেন জামায়াতে ইসলামীর চুয়াডাঙ্গা জেলা আমির রুহুল আমিন। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় দামুড়হুদা উপজেলার ৭ নম্বর ওয়ার্ডের হাতিভাঙ্গা গ্রামের পশ্চিমপাড়া জামে মসজিদের পাশে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড জামায়াত সভাপতি সাফায়েত উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা জামায়াতের আমির নায়েব আলী, সেক্রেটারি আবেদ-উদ-দৌলা ও উপজেলা শ্রমিক কল্যাণ ফোরামের সভাপতি আবুল বাশার।

সভায় রুহুল আমিন আরোও বলেন, ‘দুর্নীতি আর উন্নয়ন একসঙ্গে চলতে পারে না। জুলাই বিপ্লবের কারণে আমরা আজ খোলা রাস্তায় সভা করতে পারছি। কিন্তু এখনো উপজেলা অফিসে ঘুষ ছাড়া কাজ হয় না, ভূমি অফিসে গেলে ঘুষ ছাড়া কাজ হয় না, এমনকি শিক্ষা অফিসেও একই অবস্থা।’ তিনি অভিযোগ করেন, ‘গত সরকারের সময়ে ২৬ হাজার কোটি টাকা পাচার হয়েছে। আমি প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানাই, এই টাকা দেশে ফিরিয়ে আনতে উদ্যোগ নিতে হবে।’ সভায় তিনি উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, ‘নতুন বাংলাদেশ গড়তে আপনাদের সমর্থন দরকার। দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিন।’

পথসভা শেষে তিনি হাতিভাঙ্গা থেকে মোক্তারপুর পর্যন্ত গণসংযোগ করেন। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াত আমির মাওলানা আবুল কাশেম, সদর ইউনিয়নের নায়েবে আমির আলিমুদ্দিন, অর্থ সম্পাদক মতিয়ার রহমান ও ৭ নম্বর ওয়ার্ড সেক্রেটারি আজিজুল হক। 


সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)