মেহেরপুর সদর উপজেলায় মাসিক সমন্বয় সভা

আপলোড তারিখঃ 2025-06-25 ইং
মেহেরপুর সদর উপজেলায় মাসিক সমন্বয় সভা ছবির ক্যাপশন:

মেহেরপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলনকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ খায়রুল ইসলাম। এতে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা অংশগ্রহণ করেন।

সভায় বক্তব্য দেন সদর থানার ইন্সপেক্টর আমিনুল ইসলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বিদ্যুৎ বিহারী নাথ, কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান, মহিলাবিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাসিমা খাতুন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনিরুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফারুক উদ্দিন, পল্লী উন্নয়ন কর্মকর্তা ও বাড়াদি ইউনিয়নের প্রশাসক রকিবুল ইসলাম, প্রকৌশলী সাব্বির উল আলম, মেডিকেল অফিসার ডা. কামরুন নাহার, সামাজিক বন অফিসার এইচটি হামিম ও যুব উন্নয়ন অফিসার আব্দুল্লাহ আল মামুন।

সভায় উপজেলা পর্যায়ের সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড, সেবা কার্যক্রম, আইনশৃঙ্খলা, স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক কল্যাণমূলক কার্যক্রমের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ইউএনও মোহাম্মদ খায়রুল ইসলাম সমন্বিতভাবে কাজ করে জনগণের কল্যাণ নিশ্চিত করার আহ্বান জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)