২ কেজি ৭শ’ গ্রাম গাঁজাসহ জীবননগরের আসাদ আটক

আপলোড তারিখঃ 2017-10-20 ইং
২ কেজি ৭শ’ গ্রাম গাঁজাসহ জীবননগরের আসাদ আটক ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার জীবননগর থেকে গাঁজাসহ ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। গতকাল বৃহস্পতিবার সাড়ে ৪টার দিকে হাবিবপুর থেকে থেকে আটক করা হয়। এ সময় ২ কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করে র‌্যাব। পরে গাঁজাব্যবসায়ী আসাদ আলীকে আটক করা হয়। র‌্যাব জানায়, ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মনির আহমেদের নেতৃত্বে র‌্যাবের একটি টহল দল চুয়াডাঙ্গার জীবননগরে অভিযান চালায়। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে জীবননগর থানাধীন হাবীবপুর গ্রামের আসাদের বাড়িতে অভিযান চালায় র‌্যাব। পরে তার বাড়ি তল্লাশি করে ঘরে থাকা একটি প্লাস্টিকের বাজার ব্যাগের ভিতর থেকে ২ কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে গাঁজা ব্যবসায়ী হাবিবপুর গ্রামের জাবের আলী ম-লের ছেলে আসাদ আলীকে (৪৫) আটক করে র‌্যাব। উদ্ধারকৃত আলামত ও আটককৃত আসামীকে জীবননগর থানায় মামলাসহ সোপর্দ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)