গাংনীতে সাংবাদিকের দোকানে চুরি, ৯ দিনেও গ্রেপ্তার হয়নি কেউ

আপলোড তারিখঃ 2025-06-23 ইং
গাংনীতে সাংবাদিকের দোকানে চুরি, ৯ দিনেও গ্রেপ্তার হয়নি কেউ ছবির ক্যাপশন:

গাংনীতে সাংবাদিক মাজিদ আল মামুনের মুদির দোকান ‘মুজিব এন্টারপ্রাইজে’ দুর্ধর্ষ চুরির ৯ দিন পার হলেও এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। গত ১৫ জুন গভীর রাতে বাসভবনের পেছন দিক দিয়ে ঢুকে দোকানের তালা ভেঙে নগদ ৭০ হাজার টাকা ও প্রায় ৭৫ হাজার টাকার সিগারেট চুরি হয়। সিসি ক্যামেরায় মুখ ঢেকে দোকানে প্রবেশের ফুটেজ মিললেও এখনো অগ্রগতি নেই তদন্তে। এলাকাবাসীর দাবি, ভিডিও ফুটেজ ও আচরণ বিশ্লেষণে চোর হিসেবে মাইলমারী গ্রামের রতনের ছেলে জসিমকে শনাক্ত করা গেলেও তাকে গ্রেপ্তার করছে না পুলিশ। চুরির পর থেকেই সে দোকানে আসা বন্ধ করে দিয়েছে। সাংবাদিক মামুন বলেন, ‘প্রশাসনের প্রতি আমার আস্থা আছে, আশা করি দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’ তবে চুরির ঘটনায় উদ্বিগ্ন ভুক্তভোগীসহ স্থানীয় ব্যবসায়ীরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)