নেহালপুরে ফ্যান মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

আপলোড তারিখঃ 2025-06-23 ইং
নেহালপুরে ফ্যান মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গার দর্শনা থানাধীন নেহালপুর গ্রামে দাদার ঘরের ফ্যানের লাইন মেরামত করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে অষ্টম শ্রেণির ছাত্র রফি ওরফে শুভের মর্মান্তিক মৃত্যু হয়েছে। একমাত্র ছেলের আকস্মিক মৃত্যুতে শোকের মাতম নেমেছে পরিবারে। জানা গেছে, গতকাল রোববার সন্ধ্যা ৭টার দিকে শুভ নিজের দাদার ঘরে ফ্যানের বৈদ্যুতিক লাইন ঠিক করার চেষ্টা করে। এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে গুরুতর আহত হয়। পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।



চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মেহবুবা মুস্তারি মৌ বলেন, ‘রাত আটটার দিকে পরিবারের সদস্যরা রকিকে জরুরি বিভাগে নেয়। এসময় পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। হাসপাতালে নেয়ার পূর্বেই তার মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যরা জানিয়েছে, সে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছিলো।’ নিহত শুভ স্থানীয় শ্রীকোল-বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। লাশ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে এবং রিপোর্ট লেখা পর্যন্ত দাফনের প্রস্তুতি চলছে। 

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)