ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা ও মেহেরপুরে জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল ৭১ টিভির ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। গতকাল শনিবার পৃথক আয়োজনে চ্যানেলের দুই জেলা প্রতিনিধির উদ্যোগে এই আয়োজন করা হয়। দুপুর ১২টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজন করা হয় আলোচনা সভা ও কেক কাটার অনুষ্ঠানের। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৭১ টিভির চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি এম এ মামুন। আলোচনা পর্বে অংশ নেন জেলার প্রথিতযশা সাংবাদিক, সামাজিক সংগঠক ও বিভিন্ন গণমাধ্যমকর্মী।
বক্তব্য দেন দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আজকের চুয়াডাঙ্গার সম্পাদক বিপুল আশরাফ, প্রথম আলো প্রতিনিধি শাহ আলম সনি, এনটিভি প্রতিনিধি রফিকুল ইসলাম, জিটিভি প্রতিনিধি রিফাত রহমান, আমার দেশ প্রতিনিধি মফিজুর রহমান জোর্য়াদ্দার, একুশে টিভি প্রতিনিধি আতিয়ার রহমান, নিউজ টোয়েন্টিফোর প্রতিনিধি জামান আখতার, বাংলাটিভি ও সিএনএন প্রতিনিধি মামুন মোল্লা, আনন্দ টিভি প্রতিনিধি সোহেল সজীব এবং দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি সামসুজ্জোহা পলাশ।
বক্তারা বলেন, ৭১ টিভি শুরু থেকেই সাহসী ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে গণমানুষের আস্থা অর্জন করেছে। মুক্তিযুদ্ধের চেতনায় আপসহীন এই চ্যানেল জনমানুষের কথা তুলে ধরতে যে দায়িত্বশীলতা ও সাহসিকতা দেখিয়েছে, তা প্রশংসনীয়। আলোচনা শেষে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাগরিক টিভির প্রতিনিধি হুসাইন মালিক।
এদিকে, ‘সংবাদে, সংযোগে, আস্থায় বিশ্বাসে’ এই প্রতিপাদ্যে কেক কাটা ও আলোচনা সভার মধ্যদিয়ে মেহেরপুরে উদ্যাপিত হয়েছে একাত্তর টিভির প্রতিষ্ঠাবার্ষিকী। সকাল ১০টায় মেহেরপুর প্রেসক্লাব মিলনায়তনে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিথিরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ ড.এ.কে.এম. নজরুল কবীর। বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল্লাহ আল আমিন ধুমকেতু। আরও উপস্থিত ছিলেন মেহেরপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি রুহুল কুদ্দুস টিটো, জিটিভি প্রতিনিধি রফিকুল আলমসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও আরটিভির জেলা প্রতিনিধি মাজেদুল হক মানিক। সঞ্চালনায় ছিলেন মেহেরপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও সময় টিভির জেলা প্রতিনিধি বেন ইয়ামিন মুক্ত।
