আলমডাঙ্গায় তালিমুল কোরআন মুয়াল্লিম প্রশিক্ষণ পরীক্ষা

আপলোড তারিখঃ 2025-06-22 ইং
আলমডাঙ্গায় তালিমুল কোরআন মুয়াল্লিম প্রশিক্ষণ পরীক্ষা ছবির ক্যাপশন:

তালিমুল কোরআন ফাউন্ডেশন চুয়াডাঙ্গা জেলার শাখার উদ্যোগে আলমডাঙ্গায় তালিমুল কোরআন মুয়াল্লিম প্রশিক্ষণ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ৭টা থেকে শুরু হয়ে বেলা দেড়টা পর্যন্ত ডিঙ্গেদা দাখিল মাদ্রাসায় এই তালিমু কোআন মুয়াল্লিম প্রশিক্ষণার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। 


পরীক্ষার সময় প্রধান অতিথি হিসেবে পরিদর্শন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা আমির ও তালিমুল কোরআন ফাউন্ডেশন চুয়াডাঙ্গা জেলার প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল আমিন। তিনি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, কোরআন মাজিদ শিখানোর এই মহান কাজটি করার জন্য আমাদের সর্বোচ্চ ত্যাগ কোরবানি এবং পরিশ্রম করতে হবে, শুধুমাত্র নিজের শেখার মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। কোরআনের এই সুমহান আদর্শের জ্ঞান সবার কাছে পৌঁছিয়ে দিতে হবে। আমরা সেই ধরনের মুয়াল্লিম তৈরি করতে চাই।


গত ৭ এপ্রিল থেকে শুরু হয়ে ২১ জুন পর্যন্ত দীর্ঘ আড়াই মাস ধরে প্রতিদিন ফজরের নামাজ পর দুই ঘণ্টা করে এই প্রশিক্ষণ প্রদান করছেন ওস্তায মাওলানা আশরাফ আলী এবং পরিচালক হিসেবে ঘণ্টা পালন করছেন তালিমুল কোরআন ফাউন্ডেশন চুয়াডাঙ্গা জেলা সভাপতি মাওলানা মহিউদ্দিন।


পরীক্ষার শেষের বিদায়ী বক্তব্যে মাওলানা আশরাফ আলী বলেন, আল্লাহ পাক যাকে পছন্দ করেন কোরআন মাজিদের জ্ঞান তাকে দান করেন। রমজানের মাসের রোযা ও কোরআন ওই বান্দার জন্য সুপারিশ করবে, যে বান্দা সব সময় কোরআনের পিছনে লেগেই থাকতো জ্ঞান চর্চার জন্য।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)