হারদী কলেজের সাবেক অধ্যক্ষ ওমর ফারুকের বিরুদ্ধে রাজুর সংবাদ সম্মেলন

আপলোড তারিখঃ 2025-06-22 ইং
হারদী কলেজের সাবেক অধ্যক্ষ ওমর ফারুকের বিরুদ্ধে রাজুর সংবাদ সম্মেলন ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা হারদী কলেজের সাবেক অধ্যক্ষ ওমর ফারুকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন আলমডাঙ্গার আনন্দধাম গ্রামের রাজু আহমেদ। গতকাল শনিবার দুপুরে আলমডাঙ্গা প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, আলমডাঙ্গার গোবিন্দপুর ৭২ নম্বর মৌজার এসএ ২১১০ দাগে ১০ শতক জমি আমি ৪/০৬/২০১৪ সালে ১৩ লাখ টাকায় ক্রয় করি। কিন্তু মো. ওমর ফারুক (৫৮), মো. মসলেম উদ্দীন (৭৫), মো. মিরা খাতুন (৪৬), মোছা. সেলিনা খাতুন (৬১), মোছা. মর্জিনা খাতুন আমাকে ওই জমি দখলে না দিয়ে আর এস ৭১০৫ নম্বর দাগে ১০.৬ শতক জমি পানি উন্নয়ন বোর্ডের জায়গা আমাকে দখলে দেয়। আমি ওই জমি ক্রয় করার পর আমাদের দখলে নিয়ে খারিজ করতে গেলে দেখি তারা পানি উন্নয়ন বোর্ডের সরকারি জমি আমাদের জাল দলিল করে রেজিস্ট্রি করে দিয়েছে। তাদের আমাদের ক্রয়কৃত জমি বুঝিয়ে দিতে বললে কোনো কর্ণপাত করে না। তারা আমাদের সাথে প্রতারণা করেছে। বিষয়টি তাদের বলায় আমাদের ওপর ক্ষিপ্ত হয়ে আমাদের হুমকি দিতে থাকেন।


তিনি আরও বলেন, এর মধ্যে মো. ওমর ফারুক আমাদের জমি বুঝিয়ে না দিয়ে তখন আওয়ামী লীগের নেতাদের প্রভাবে আমাদের জমি জোরপূর্বক ইটের প্রাচীর দিয়ে বাউন্ডারি দিয়ে ঘিরে নেয়। সে সময় আওয়ামী লীগের সন্ত্রাসীদের ভয়ে আমরা কোনো আইনি পদক্ষেপ নিতে পারিনি। গত ২০/০৬/২০২৫ রাতে তাকে আমার জমি বুঝিয়ে দিতে বললে খুন জখম করবে বলে হুমকি দেয়। আমরা এর সুষ্ঠু সমাধান চাই।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)