ইয়াবা-ফেনসিডিল উদ্ধার, নারী-শিশুসহ ৮ জন আটক

মহেশপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে

আপলোড তারিখঃ 2025-06-22 ইং
ইয়াবা-ফেনসিডিল উদ্ধার, নারী-শিশুসহ ৮ জন আটক ছবির ক্যাপশন:

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক চারটি অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ইয়াবা ও ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত শুক্রবার রাত সাড়ে ১০টা থেকে গতকাল সকাল ৬টা পর্যন্ত সময়ের মধ্যে পরিচালিত অভিযানে নারী ও শিশুসহ আটজন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টার অভিযোগে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। গতকাল ৫৮ বিজিবি’র ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার ও সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।  আটককৃতদের বিরুদ্ধে রয়েছে।


প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত শুক্রবার রাত সাড়ে ১০টায় মহেশপুর ৫৮ বিজিবি’র অধীনস্থ সামন্তা বিওপি’র হাবিলদার খলিলুর রহমানের নেতৃত্বে পাকরাইল গ্রামে অভিযান চালানো হয়। এসময় সীমান্ত পিলার-৫৪/৩-এস হতে ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পরিত্যক্ত অবস্থায় ২ হাজার ২৫০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।


অপরদিকে, গতকাল শনিবার ভোররাতে পৃথক দুই অভিযানে আরও বেশকিছু মাদকদ্রব্য উদ্ধার করে বিজিবি। ভোর ৪টার দিকে যাদবপুর বিওপি’র অধীন কানাইডাঙ্গা গ্রামের কলাবাগান থেকে নায়েব সুবেদার ওসমান হোসেনের নেতৃত্বে ২৫ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। এখানেও কাউকে আটক করা সম্ভব হয়নি। সকাল ৬টার দিকে বাঘাডাঙ্গা বিওপি’র নিয়মিত টহলের সময় সীমান্ত পিলার-৬০/৪৩-আর এলাকা থেকে অবৈধভাবে সীমান্ত অতিক্রমকালে ৫ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। তাদের মধ্যে রয়েছেন-নড়াইল জেলার কালিয়া থানার সাত্রাখালী গ্রামের শফিকুল গাজী (৩৭), এছাড়াও একজন নারী ও তিনজন শিশুকে আটক দেখানো হয়।


অন্যদিকে, সকাল ৬টা ১৫ মিনিটে কুসুমপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার-৬১/১৬-আর এর ৩০০ গজ অভ্যন্তরে রফিকুল ইসলামের গোলাপ বাগানের সামনে পাকা রাস্তা থেকে আরও তিনজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন- মৌলভীবাজার জেলার সদর থানাধীন সৈয়ারপুর স্কুল রোড এলাকার মৃণাল কান্তি রায় (৫৬), তার ছেলে পৃথ্বি রায় রাহী (২২) এবং একজন নারী। 

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)