আটক বাংলাদেশি নারীকে ফেরত দিল বিএসএফ

আপলোড তারিখঃ 2025-06-21 ইং
আটক বাংলাদেশি নারীকে ফেরত দিল বিএসএফ ছবির ক্যাপশন:

ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় এক বাংলাদেশী নারীকে আটক করে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল শুক্রবার বেলা দেড়টার দিকে এ ঘটনা ঘটে। গতকাল শুক্রবার মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নের অধীনস্থ জোড়পাড়া ক্যাম্প থেকে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীনস্থ বাঘাডাঙ্গা কোম্পানী কমান্ডারকে অবহিত করা হয় যে, এক বাংলাদেশী নারীকে বিএসএফ আটক করেছে। এসময় ওই নারীকে ফেরত নিতে বিজিবিকে অনুরোধ জানায়। পরে উভয় বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বেলা সাড়ে ৩টার দিকে সীমান্ত পিলার ৬০/২৯-আর এর শূন্য রেখায় ওই নারীকে বিএসএফ বিজিবির কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে। বিজিবি তার পরিচয় নিশ্চিত করার পর গ্রহণ করে। পরবর্তী আইনানূগ প্রক্রিয়ার জন্য তাকে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)