মেহেরপুরে আ.লীগের ১৩ নেতা-কর্মীকে কারাগারে প্রেরণ

আপলোড তারিখঃ 2025-06-19 ইং
মেহেরপুরে আ.লীগের ১৩ নেতা-কর্মীকে কারাগারে প্রেরণ ছবির ক্যাপশন:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দায়ের করা মামলায় হাইকোর্টের জামিনের মেয়াদ শেষে আদালতে আত্মসমর্পণ করলে মেহেরপুরের জেলা ও দায়রা জজ আদালত ১৩ আওয়ামী লীগ নেতা-কর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। গতকাল বুধবার দুপুরে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস. এম. নাসিম রেজা জামিন নামঞ্জুর করে এ নির্দেশ দেন।


আটককৃতরা হলেন- মেহেরপুর সদর উপজেলার খোকসা গ্রামের কদর আলী, আমঝুপি গ্রামের আবুল লায়েচ, সাবেক চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ চুন্নুর দুই ছেলে সোহেল রানা ও সেলিম রেজা, আজহার হোসেনের ছেলে ও সাবেক ইউপি সদস্য আলফাজ উদ্দিন, নাজির উদ্দিনের ছেলে আলমগীর হোসেন, ইকতার আলীর ছেলে খায়রুল ইসলাম টুটুল, ফকির মোহাম্মদের ছেলে মুক্তিযোদ্ধা মতিউর রহমান, শরিফ উদ্দিনের ছেলে সাগর, আব্দুল ওহাবের ছেলে শামসুজ্জোহা চমন, ইসলামনগরের আবুল কাশেম, রাজনগরের মুক্তি মিয়া এবং সোহান মণ্ডলের ছেলে ফিরাতুল ইসলাম।


উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দায়ের করা ২৭৭ নম্বর মামলায় অভিযুক্ত ওই ১৩ জন প্রায় দুই মাস আগে হাইকোর্ট থেকে জামিন লাভ করেন। তবে জামিনের মেয়াদ শেষে গতকাল বুধবার তারা জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে পুনরায় জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)