চুয়াডাঙ্গায় জেলা ম্যাজিস্ট্রেটের কাছে যোগদান করলেন তিন আইন কর্মকর্তা

আপলোড তারিখঃ 2025-06-19 ইং
চুয়াডাঙ্গায় জেলা ম্যাজিস্ট্রেটের কাছে যোগদান করলেন তিন আইন কর্মকর্তা ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা জজ কোর্টে সদ্য নিয়োগকৃত তিন আইন কর্মকর্তা জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলামের কাছে যোগদানপত্র জমা দিয়েছেন। গতকাল বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে দেখা করে যোগদানপত্র জমা দেন তাঁরা। সদ্য নিয়োগকৃত আইন কর্মকর্তারা  হলেন- চুয়াডাঙ্গা জজ কোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এডিশনাল পিপি) অ্যাড. আ.স.ম আব্দুর রউফ, সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাড. আব্দুস সালাম মুক্তা ও সহকারী সরকারি কৌশুলী (এজিপি) সৈয়দ ফারুক উদ্দিন আহম্মেদ


এসময় চুয়াডাঙ্গা জজ কোর্টের সরকারি কৌশুলী (জিপি) অ্যাড. আব্দুল খালেক ও পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. মারুফ সারোয়ার বাবু উপস্থিত ছিলেন। এর আগে গত ১৬ জুন আাইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের উপ-সলিসিটর (জিপি-পিপি) সানা মো. মাহরুফ হোসাইন চুয়াডাঙ্গা জজ কোর্টের তিন আইনজীবীকে আইন কর্মকর্তা হিসেবে নিয়োগ দেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)