চুয়াডাঙ্গার শংকরচন্দ্রে গৃহস্থের ওপর হামলার অভিযোগ

আহত বাবা-মেয়ে, থানায় অভিযোগ দায়ের

আপলোড তারিখঃ 2025-06-18 ইং
চুয়াডাঙ্গার শংকরচন্দ্রে গৃহস্থের ওপর হামলার অভিযোগ ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র গ্রামে পারিবারিক বিরোধের জেরে এক বৃদ্ধ ও তার মেয়েকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত খুয়াজ আলী (৬০) নিজে বাদী হয়ে সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে তার আপন ভাই আমির (৬০) ও ভাতিজা সিজানকে (২৩) অভিযুক্ত করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে নিজ বাড়ির গেটের সামনে থালা-বাসন মাজছিলেন খুয়াজ আলী। তখন অভিযুক্ত আমির ও সিজান তাকে বলেন, রাস্তায় পানি ফেলা যাবে না। বিষয়টি নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে তারা খোয়াজকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং বাঁশের লাঠি দিয়ে খুয়াজকে মারধর করেন। এসময় খুয়াজ আলীর মেয়ে সম্পা খাতুন তাকে রক্ষা করতে এগিয়ে গেলে তাকেও কিল-ঘুষি ও বাঁশের লাঠি দিয়ে আঘাত করা হয়। এতে দুজনই শরীরের বিভিন্ন স্থানে নীলা ও ফোলা জখম হন। পরে প্রতিবেশী তুয়াজ আলী ও মন্টুসহ স্থানীয়রা ছুটে এসে তাদের রক্ষা করেন। ঘটনার পর খুয়াজ আলী ও তার মেয়ে সদর হাসপাতালে চিকিৎসা নেন।

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান বলেন, ‘অভিযোগ পেয়েছি, থানার একজন পুলিশ অফিসারকে অভিযোগটি তদন্তের নির্দেশনা দেয়া হয়েছে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)