জীবননগর উপজেলা সাংবাদিক সমিতির কমিটি গঠন

সভাপতি মামুন ও সম্পাদক লিটন

আপলোড তারিখঃ 2025-06-17 ইং
জীবননগর উপজেলা সাংবাদিক সমিতির কমিটি গঠন ছবির ক্যাপশন:

জীবননগর উপজেলা সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। গতকাল সোমবার রাতে জীবননগর প্রেসক্লাবে আলোচনা সভা শেষে ৮ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করেন জীবননগর প্রেসক্লাবের সভাপতি এম আর বাবু। কমিটিতে সকলের সম্মতিতে দৈনিক ভোরের কাগজের জীবননগর উপজেলা প্রতিনিধি ও দৈনিক পশ্চিমাঞ্চল পত্রিকার জীবননগর অফিসের সহকারী ব্যুরো প্রধান মামুনউর রহমানকে সভাপতি ও দৈনিক সংগ্রাম পত্রিকার জীবননগর উপজেলা প্রতিনিধি মাজেদুর রহমান লিটন সাধারণ সম্পাদক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

কমিটির অন্যান্যরা হলেন- সহসভাপতি পদে প্রভাষক জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক সকালের সময় পত্রিকার জীবননগর উপজেলা প্রতিনিধি এম আই মুকুল ও কোষাধ্যক্ষ দৈনিক গ্রামের কাগজের প্রতিনিধি তুহিনুজ্জামান কোষাধ্যক্ষ। এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন- মুন্সী রায়হান, আকিমুল ইসলাম ও দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার জীবননগর অফিসের সহকারী ব্যুরো প্রধান ও মাইটিভির প্রতিনিধি মিঠুন মাহমুদ।

এসময় উপস্থিত ছিলেন দৈনিক মানবজমিন পত্রিকার জীবননগর উপজেলা প্রতিনিধি হুমায়ন কবির, প্রেসক্লাবের সদস্য জাহাঙ্গীর, মুন্সি খোকন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী শামসুর রহমান চঞ্চল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)