দামুড়হুদার কোষাঘাটায় শিক্ষিকার ‘প্রেমকাণ্ড’ ঘিরে উত্তেজনা

স্কুল থেকে অপসারণের দাবিতে মানববন্ধন

আপলোড তারিখঃ 2025-06-16 ইং
দামুড়হুদার কোষাঘাটায় শিক্ষিকার ‘প্রেমকাণ্ড’ ঘিরে উত্তেজনা ছবির ক্যাপশন:

দামুড়হুদা উপজেলার কোষাঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সানজিদা খাতুন পলি ভাসুরের সঙ্গে পালিয়ে যাওয়ার ঘটনায় এলাকায় চরম উত্তেজনা তৈরি হয়েছে। ঘটনার প্রতিবাদে গতকাল রোববার সকাল ১০টার দিকে বিদ্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেন এলাকাবাসী। স্থানীয় সূত্রে জানা যায়, কোষাঘাটা গ্রামের মৃত শুকুর আলীর ছেলে জালাল উদ্দিনের সঙ্গে ২৩ বছর আগে চুয়াডাঙ্গা শহরের ঈদগাহপাড়ার রবিউলের মেয়ে সানজিদা খাতুন পলির বিয়ে হয়। সংসারে তাদের দুটি ছেলে রয়েছে, একজন নবম শ্রেণিতে, অপরজন প্রথম শ্রেণিতে পড়ে।

২০০৫ সালে শ্বশুর শুকুর আলী ছেলের সংসারের কথা ভেবে কোষাঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক বিঘা জমি দান করেন। সেই জমির ভিত্তিতে ছেলের বউ পলি শিক্ষক হিসেবে নিয়োগ পান। ২০১৩ সালে বিদ্যালয়টি সরকারিকরণ হলে নিয়মিত বেতন পান শিক্ষকরা। স্থানীয়দের দাবি, ২০২৪ সালের শুরু থেকে জুড়ানপুর গ্রামের আত্তাব মল্লিকের ছেলে, তিন সন্তানের জনক হাসিবুর রহমানের সঙ্গে পলির মোবাইলে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ২১ ফেব্রুয়ারি পলি গোপনে স্বামী জালালকে তালাক দেন। এরপরও কিছুদিন সংসার চালালেও গত ২ মে তিনি হাসিবুরের সঙ্গে পালিয়ে যান।

এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে বিদ্যালয়ের সামনে মানববন্ধন করে তাকে চাকরি থেকে অপসারণের দাবি জানিয়েছে। ভুক্তভোগী স্বামী জালাল উদ্দিন বলেন, ‘আমার বাবার জমি দিয়ে বউকে চাকরি দিয়েছিলাম। এখন সে টাকা-পয়সা, গয়নাগাটি নিয়ে অন্য পুরুষের সঙ্গে পালিয়েছে। আমি এর বিচার চাই।’

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সাবিনা ইয়াসমিন বলেন, ‘এ ধরনের ঘটনায় আমরা বিব্রত। স্কুলে আসতেও ভয় লাগছে। মানুষ নানা কথা বলছে। আমি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো।’ উপজেলা শিক্ষা অফিসার আবু হাসান বলেন, ‘এখন স্কুল ছুটি চলছে। কে কোথায় আছে, তা জানা যাচ্ছে না। তবে অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তিথি মিত্র বলেন, ‘ঘটনার বিষয়ে আমি জানি। লিখিত অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’ এই বিষয়ে জানতে চাইলে সহকারী শিক্ষিকা সানজিদা খাতুন পলির মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়, ফলে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)