ভারতে আটক ১৬ বাংলাদেশিকে ফেরত

মহেশপুর সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক

আপলোড তারিখঃ 2025-06-14 ইং
ভারতে আটক ১৬ বাংলাদেশিকে ফেরত ছবির ক্যাপশন:

ভারতের অভ্যন্তরে অবৈধভাবে প্রবেশ করে বসবাসরত ১৬ জন বাংলাদেশিকে আটক করে ফেরত পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল শুক্রবার বিকেল পৌনে ৬টায় সীমান্ত পিলার ৬০/৮৫-আর সংলগ্ন শূন্যরেখায় পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফের নিকট থেকে আটক ব্যক্তিদের গ্রহণ করে বিজিবি। গতকাল রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার ও সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম।


বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল দুপুর ১২টার দিকে ভারতের ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নের অধীনস্থ কুমারিপাড়া বিএসএফ কোম্পানি কমান্ডার, মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) আওতাধীন বাঘাডাঙ্গা কোম্পানির খোসালপুর বিওপি কমান্ডারকে অবহিত করেন যে-৪ জন পুরুষ, ৪ জন নারী এবং ৮ শিশুসহ মোট ১৬ জন বাংলাদেশি নাগরিককে বিএসএফ আটক করেছে। পরে দুপুর ১টা ৩০ মিনিটে আটক ব্যক্তিদের নাম, ঠিকানা ও মোবাইল নম্বরসহ বিস্তারিত তালিকা বিজিবির কাছে পাঠায় বিএসএফ। যাচাই-বাছাই শেষে বিজিবি তাদের পরিচয় নিশ্চিত করে। এসব ব্যক্তিকে সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে মহেশপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)