২৮৫ বোতল অ্যালকোহল ও গাঁজা উদ্ধার, আটক ১

জীবননগর ও সরোজগঞ্জে পুলিশে পৃথক মাদক বিরোধী অভিযান

আপলোড তারিখঃ 2025-06-14 ইং
২৮৫ বোতল অ্যালকোহল ও গাঁজা উদ্ধার, আটক ১ ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গার সরোজগঞ্জ ক্যাম্প ও জীবননগর থানা পুলিশের মাদক বিরোধী পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার হয়েছে। গতকাল শুক্রবার ভোর ও সকালে পরিচালিত এসব অভিযানে সরোজগঞ্জে ২৮৫ বোতল অ্যালকোহল এবং জীবননগরে ২ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।


সরোজগঞ্জ পুলিশ ক্যাম্প সূত্রে জানা যায়, গতকাল ভোরে সুবদিয়া পূর্বপাড়ার একটি বোতল ফ্যাক্টরির সামনে অভিযান চালায় পুলিশ। অভিযানে ব্যাটারিচালিত অটোরিকশায় থাকা ২৮৫ বোতল অবৈধ অ্যালকোহলসহ আটক হন রমজান আলী (৫০)। তিনি ঝিনাইদহ সদর থানার নওদাপাড়া গ্রামের মৃত কালু মালিথার ছেলে। অভিযানে নেতৃত্ব দেন সরোজগঞ্জ পুলিশ ক্যাম্পের ইনচার্জ আজগর ফরাজী, এএসআই ইব্রাহীম হোসেন ও সঙ্গীয় ফোর্স। এ ঘটনায় রমজান আলীর বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


অন্যদিকে, জীবননগর থানা পুলিশের অভিযানে আরও ২ কেজি গাঁজা ও একটি বাইসাইকেল উদ্ধার হয়েছে। গতকাল সকাল ৬টার দিকে উপজেলার মনোহরপুর ইউনিয়ন পরিষদের সামনে এই অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন এসআই মিজানুর রহমান।


থানা সূত্রে জানা যায়, পুলিশ সুপার গোলাম মওলা বিপিএম (সেবা)-এর নির্দেশে এবং জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাসের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। তবে অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে একজন মাদক কারবারি পালিয়ে যায়। পলাতক ব্যক্তি হলেন মনোহরপুর ইউনিয়নের ধোপাখালি পশ্চিম পাড়ার মৃত আইজেল মন্ডলের ছেলে বিলু (৫৫)। তার বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানায় উদ্ধারকৃত গাঁজার বাজারমূল্য আনুমানিক ৪২ হাজার টাকা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)