আলমডাঙ্গায় এসএমজে ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আপলোড তারিখঃ 2025-06-13 ইং
আলমডাঙ্গায় এসএমজে ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ছবির ক্যাপশন:

পরিবেশ রক্ষায় সচেতনতা তৈরি এবং সবুজ পৃথিবী গড়ার লক্ষ্যে আলমডাঙ্গায় বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচির আয়োজন করেছে এসএমজে ওয়েলফেয়ার ফাউন্ডেশন। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় ভাংবাড়ীয়া ঈদগাহ মাঠে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক মতিউর রহমান স্বাধীনের সভাপতিত্বে এবং মিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জি.এ থানা জামায়াতের সেক্রেটারি কামরুল হাসান সোহেল, ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. টিপু সুলতান, সহসভাপতি মজিবুর রহমান বিজু, জেলা শ্রমিককল্যাণ ফেডারেশনের সেক্রেটারি কাইয়ুম উদ্দীন হিরোক এবং ভাংবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক।

কামরুল হাসান সোহেল বলেন, ‘পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। আমাদের প্রত্যেকেরই উচিত নিজ নিজ অবস্থান থেকে গাছ লাগানো।’ টিপু সুলতান বলেন, ‘পরিবেশ রক্ষা আমাদের দায়িত্ব। গাছ লাগানোর পাশাপাশি গাছ কাটা বন্ধেও সোচ্চার হতে হবে। শিক্ষক-ছাত্র, কৃষক-শ্রমিকসহ সবাইকে এই আন্দোলনে যুক্ত হতে হবে।’

ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, কর্মসূচির আওতায় বিদ্যালয় প্রাঙ্গণ, রাস্তার পাশ এবং জনসাধারণের চলাচলের স্থানে শতাধিক ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে। মতিউর রহমান স্বাধীন বলেন, ‘চুয়াডাঙ্গার ভৌগলিক অবস্থান এমন যে, গ্রীষ্মে তীব্র গরম আর শীতে কনকনে ঠান্ডায় জনজীবন কষ্টকর হয়ে ওঠে। তাই আমাদের পরিবেশ নিয়ে আরও সচেতন হওয়া জরুরি। শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর যত্নও নিতে হবে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের কর্মকর্তা শাওন হোসেন রুমন, তাসনিম, হুসাইন, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। উপস্থিতদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, এ কর্মসূচির ধারাবাহিকতা ভবিষ্যতেও বজায় থাকবে এবং অন্যান্য অঞ্চলেও পরিবেশবান্ধব কার্যক্রম পরিচালনা করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)