আলমডাঙ্গায় মীর গোলাম মোস্তফা মহরের কুলখানি ও দোয়া মাহফিল

আপলোড তারিখঃ 2025-06-13 ইং
আলমডাঙ্গায় মীর গোলাম মোস্তফা মহরের কুলখানি ও দোয়া মাহফিল ছবির ক্যাপশন:

আলমডাঙ্গার বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও শিক্ষা অনুরাগী মীর গোলাম মোস্তফা মহরের কুলখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা একটার দিকে মরহুমের নিজ বাড়ির আঙিনায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ক্রীড়া সংগঠনের প্রতিনিধিরা, বিশিষ্ট ব্যবসায়ী, স্থানীয় সুধীজন এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আলমডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র মীর মহিউদ্দিনের ছোট ভাই মীর গোলাম মোস্তফা মহর গত ৪ জুন বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে শহরের আলিফ উদ্দিন রোডের নিজ বাসায় স্ট্রোক করে ইন্তেকাল করেন। মীর গোলাম মোস্তফা ছিলেন আলমডাঙ্গা অঞ্চলের এক প্রভাবশালী ক্রীড়া ও শিক্ষা সংগঠক। তিনি ফ্রেন্ডস ক্লাব, ব্যায়ামাগার ও আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এবং উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

সামাজিক অঙ্গনেও তাঁর ছিল দৃঢ় উপস্থিতি। তিনি ছিলেন সমাজসেবায় নিবেদিতপ্রাণ, শিক্ষা সংস্কারে সক্রিয় এবং দানবীর হিসেবে এলাকায় বিশেষভাবে সম্মানিত। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, এক কন্যাসন্তান, আত্মীয়-স্বজন ও বহু গুণগ্রাহী রেখে গেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)