ছবির ক্যাপশন:
জীবননগর থানা-পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৭২ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। গতকাল বৃহস্পতিবার সকালে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাসের নেতৃত্বে এসআই মো. রুবেল মিয়া সঙ্গীয় অফিসার ফোর্সসহ জীবননগর হাসপাতালপাড়ার বাবুল আক্তারের বাড়ির সামনে বাগানের মধ্য অভিযান চালিয়ে এই ফেনসিডিল উদ্ধার করে। এসময় হাসপাতালপাড়ার মো. আজিজুল হকের ছেলে মো. সুমন (২৮) ও মৃত ফ্রেশ মোল্লার ছেলে মো. তরিকুল (২৪) পালিয়ে গেছেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।
