আন্দুলবাড়ীয়ায় বীর মুক্তিযোদ্ধা দাউদের সহধর্মিণীর ইন্তেকাল

আপলোড তারিখঃ 2025-06-12 ইং
আন্দুলবাড়ীয়ায় বীর মুক্তিযোদ্ধা দাউদের সহধর্মিণীর ইন্তেকাল ছবির ক্যাপশন: ইন্তেকাল

জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও বিডিআর হাবিলদার (অবসরপ্রাপ্ত) প্রয়াত দাউদ হোসেন ওরফে দলুর সহধর্মিণী জাইদা বেগম বার্ধক্যজনিত ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গতকাল বুধবার সকাল ৯টা ১০ মিনিটের দিকে যশোর আদ্-দ্বীন সখিনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।


পারিবারিক সূত্রে জানা গেছে, জাইদা বেগম গত ২৯ মে নিজ বাসভবনে হঠাৎ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর আদ্-দ্বীন সখিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বিশেষজ্ঞ চিকিৎসকের সার্বিক তত্ত্বাবধানে টানা ১৪ দিন যাবত নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র (আইসিইউতে) ভর্তি রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার সকাল ৯টা ১০ মিনিটের দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। মৃত্যুকালে তিনি ১ কন্যা, নাতি-নাততিসহ অসংখ্য নিকট আত্মীয়-স্বজন রেখে গেছেন।


গতকাল বুধবার বিকেল‌ ৫টা ৪০ মিনিটে আন্দুলবাড়ীয়ার পীর হযরত খাজা পারেশ সাহেবের রওজা কেন্দ্রীয় কবরস্থান ও ঈদগাহ্ ময়দানে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন আন্দুলবাড়ীয়া আশরাফিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সাইফুজ্জামান। জানাজার‌ পূর্বে‌ মরহুমার স্মৃতি স্মরণে ও তার সংক্ষিপ্ত জীবনী তুলে ধরে প্রয়াতের পরিবারের পক্ষ থেকে সংক্ষিপ্ত আলোচনা করেন আন্দুলবাড়ীয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মেসার্স লতিফ ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী মোহা. আব্দুল লতিফ বিশ্বাস। মরহুমের বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনায় দোয়া চেয়েছেন প্রয়াতের দেবরের বড় পুত্র আন্দুলবাড়ীয়া খাজা পারেশ‌ সাহেবের রওজা কেন্দ্রীয় কবরস্থান ও ঈদগাহ্ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোহা. মোস্তফা আমজাদ ও নাতি আন্দুলবাড়ীয়া বাজারের ব্যবসায়ী মোজাম্মেল হক ও সাদ্দাম হোসেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)