দর্শনার ঈশ্বরচন্দ্রপরে ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2025-06-12 ইং
দর্শনার ঈশ্বরচন্দ্রপরে ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গার দর্শনায় ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুরে দর্শনার ঈশ্বরচন্দ্রপুর গ্রামে অভিযান চালিয়ে ৩০ বোতল ফেনসিডিলসহ খোকন (৪৫) নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি ঈশ্বরচন্দ্রপুর মাঝপাড়ার মজিবারের ছেলে।

পুলিশ জানায়, দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহীদ তিতুমীরের নেতৃত্বে গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে একটি বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে এসআই মাসুদুর রহমান সঙ্গীয় ফোর্সসহ ঈশ্বরচন্দ্রপুর গ্রামের ফুড গোডাউন থেকে চেকপোস্ট সড়কের মোটরসাইকেলসহ তাকে আটক করেন। পরে তার ব্যবহৃত মোটরসাইকেল তল্লাশি করে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

ওসি মোহাম্মদ শহীদ তিতুমীর জানান, এ ঘটনায় দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃত খোকনকে গতকালই চুয়াডাঙ্গা কোর্ট হাজতে সোপর্দ করা হয়। 


সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)