আন্দুলবাড়ীয়ায় ভলান্টিয়ার্স উৎসব উপলক্ষে আলোচনা সভা

আপলোড তারিখঃ 2025-06-11 ইং
আন্দুলবাড়ীয়ায় ভলান্টিয়ার্স উৎসব উপলক্ষে আলোচনা সভা ছবির ক্যাপশন:

‘এসো তারণ্যে জেগে উঠি, সমাজটাকে জাগিয়ে তুলি’ এই স্লোগানে জীবননগর উপজেলার অরাজনৈতিক সংগঠন জাগো আন্দুলবাড়ীয়ার উদ্যোগে চতুর্থ বার্ষিকী ভলান্টিয়ার্স উৎসব উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। গতকাল মঙ্গলবার বিকেল চারটায় আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় ক্যাম্পাসে এ আলোচনার আয়োজন করা হয়। জাগো আন্দুলবাড়ীয়া সংগঠনের সভাপতি মোল্লা মো. মোতাহারুল ইসলাম চঞ্চলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন আন্দুলবাড়ীয়ার সন্তান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা সেলিম আকতার খান মিণ্টু।



বিশেষ অতিথির বক্তব্য দেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন লোকমোর্চার সভাপতি শেখ সেকেন্দার আলী, আন্দুলবাড়ীয়ার সিনিয়র সাংবাদিক নারায়ণ ভৌমিক। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাগো আন্দুলবাড়ীয়া সংগঠনের প্রতিষ্ঠাতা নাজমুস সাকিব, প্রধান সমন্বয়ক ইসতিয়াক আহমেদ, সাধারণ সম্পাদক ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফিরোজ আহমেদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও জাগো আন্দুলবাড়ীয়ার সদস্য আকাশ হোসেন প্রমুখ। অনুষ্ঠান উপস্থাপনা জাগো আন্দুলবাড়ীয়া সংগঠনের প্রধান অ্যাডমিন হৃদয় হাসান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)