জীবননগর থেকে যৌন উত্তেজক ট্যাবলেট ও ফেনসিডিল উদ্ধার

আপলোড তারিখঃ 2025-06-11 ইং
জীবননগর থেকে যৌন উত্তেজক ট্যাবলেট ও ফেনসিডিল উদ্ধার ছবির ক্যাপশন:

জীবননগর থেকে যৌন উত্তেজক ট্যাবলেট ও ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল মঙ্গলবার পৃথক অভিযান চালিয়ে এসব যৌন উত্তেজক ট্যাবলেট ও ফেনসিডিল উদ্ধার করা হয়। গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অতিরিক্ত পরিচালক ও উপ-অধিনায়ক আবু হানিফ মো. সিহানুকের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


সংবাদ বিজ্ঞপ্তিতে বলা, মঙ্গলবার বেলা দুইটার দিকে মহেশপুর ব্যাটালিয়নের মাধবখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকা রতিরামপুর গ্রামের মো. জহিরের মেহগুনি বাগানের মধ্যে হাবিলদার শ্রী. ভবতোষ কুমার বিশ্বাসের নেতৃত্বে অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৭২ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। এদিকে একই সময় ৫৮ বিজিবির অধীনস্থ যাদবপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকা গোপালপুর গ্রামের মাঠের মধ্যে নায়েব সুবেদার মো. ওসমান হোসেনের নেতৃত্বে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৯৮০ পিস ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)