চুয়াডাঙ্গা জেলা ছাত্রকল্যাণ সমিতির আহ্বায়ক কমিটি গঠন

আপলোড তারিখঃ 2025-06-11 ইং
চুয়াডাঙ্গা জেলা ছাত্রকল্যাণ সমিতির আহ্বায়ক কমিটি গঠন ছবির ক্যাপশন:

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে দুপুরের খাবারের পর নবগঠিত চুয়াডাঙ্গা জেলা ছাত্রকল্যাণ সমিতি ঢাকার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মতামত নিয়ে আহ্বায়ক কমিটি ঘোষণা করেন চুয়াডাঙ্গার কৃতী সন্তান আলহাজ্ব সাহিদুজ্জামান টরিক। কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন তিতুমীর কলেজের শিক্ষার্থী ও সাত কলেজ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি নোবেল ইসলাম সূর্য। যুগ্ম আহ্বায়ক করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট অ্যাসোসিয়েশন (ডুসাক) সভাপতি মোস্তফা ইকবাল হৃদয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি নিগার রিশাত এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানজিদ রিচকে।

সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন ডুসাকের সাধারণ সম্পাদক মাহফুজ আহমেদ। যুগ্ম সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন ডুসাকের সহসভাপতি ওয়াসির আল মাসতুর, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সবুজ আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাজমুস সাকিব, ঢাকা কলেজের শিক্ষার্থী শাহীন হোসেন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সজীব হাসান। কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাসান আল নোমান। এছাড়াও কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি উম্মে হাবীবা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জয়ীতা সেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)