গাঁজাসহ গ্রেপ্তার ৪ মাদক ব্যবসায়ী

জীবননগরে সেনাবাহিনী-পুলিশের যৌথ অভিযান

আপলোড তারিখঃ 2025-06-05 ইং
গাঁজাসহ গ্রেপ্তার ৪ মাদক ব্যবসায়ী ছবির ক্যাপশন:

জীবননগরের কালা গ্রামে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ২ কেজি গাঁজাসহ ৪ চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টা থেকে শুরু হওয়া এ অভিযানে চারজনকে আটক করতে সক্ষম হয় যৌথ বাহিনী। গ্রেপ্তারকৃতরা হলেন- কালা গ্রামের মৃত হযরত আলীর ছেলে হামিদুল ইসলাম (৫০), মৃত আব্দুস সাত্তারের ছেলে মিজানুর রহমান (৪৮), মৃত জফর মণ্ডলের ছেলে সাদেক আলী (৫০), এবং মোজাম্মেল হকের ছেলে বাবুল হোসেন (৩০)। তাদের কাছ থেকে ঘটনাস্থলেই দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর থানা পুলিশের এসআই রুবেল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল এবং চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন সৌমিক আহমেদ অয়নের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। এসআই রুবেল হোসেন স্থানীয় সাক্ষীদের সামনে গাঁজাগুলো জব্দ করেন এবং নিজে বাদী হয়ে জীবননগর থানায় নিয়মিত মামলা করেন। মামলা নম্বর-০৬, তারিখ ০৪/০৬/২০২৫; ধারা ৩৬(১) সারণির ১৯(ক)/৪১, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী মামলা রুজু করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। তারা সংঘবদ্ধ সিন্ডিকেটের মাধ্যমে দীর্ঘদিন ধরে এই অবৈধ ব্যবসা পরিচালনা করে আসছিল। জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস বলেন, ‘মাদক নির্মূলে আমাদের নিয়মিত তৎপরতা রয়েছে। সেনাবাহিনীর সহায়তায় এ ধরনের অভিযান চলমান থাকবে। গ্রেপ্তারকৃতদের চুয়াডাঙ্গা আদালতে সোপর্দ করা হয়েছে।’


সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)