মাদকদ্রব্যসহ ৯জন আটক

আপলোড তারিখঃ 2017-10-19 ইং
মাদকদ্রব্যসহ ৯জন আটক ছবির ক্যাপশন:
দামুড়হুদায় বিজিবির অভিযানে পৃথক সীমান্ত থেকে দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার পৃথক পৃথক সীমান্ত থেকে মাদকদ্রব্যসহ ৯ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি-৬)। গতকাল বুধবার দামুড়হুদার সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- দামুড়হুদা উপজেলার পীরকুল্লার আজিজুলের ছেলে মাহাবুল(৩২), ঠাকুরপুরের মানিক মন্ডলের ছেলে মহসিন (২৫), মুন্সিপুরের আয়ুব আলীর ছেলে ঝন্টু মিয়া (৩০), জালিম উদ্দিনের ছেলে আতিয়ার রহমান (২৮), জয়নগর গ্রামের আব্দুল করিমের ছেলে হেলাল (৩০) ও দিলু মন্ডলের ছেলে মাহাবুল (২৮), আকন্দবাড়ীয়ার বজলুল ইসলামের ছেলে টিপু সুলতান(৩০), হুদাপাড়ার দয়াল ফকিরের ছেলে রমজান আলী (২৫) ও রহমানের ছেলে রশিদ (২৮)। বিজিবি সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন সীমান্ত থেকে চোরাচালানিরা মাদকের বিভিন্ন চালান নিয়ে বাংলাদেশে আসছে। এমন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার সকালে উপজেলার ঠাকুরপুর সীমান্ত, হুদাপাড়া সীমান্ত, মুন্সিপুর সীমান্ত, নিমতলা সীমান্ত ও দর্শনা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে নয়জনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২১৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ জানান, বিজিবির আটক আসামি ও উদ্ধার মাদকদ্রব্য থানায় নেয়া হয়েছে। এব্যাপারে দামুড়হুদা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)