হাউলী ইউনিয়নে অসহায় ও দুস্থদের মাঝে বিনামূল্যে চাল বিতরণ

আপলোড তারিখঃ 2025-06-02 ইং
হাউলী ইউনিয়নে অসহায় ও দুস্থদের মাঝে বিনামূল্যে চাল বিতরণ ছবির ক্যাপশন:

দামুড়হুদার হাউলি ইউনিয়ন পরিষদে আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গরিব, দুস্থ ও অসহায় মানুষের মাঝে ১০ কেজি করে বিনা মূল্যে চাল বিতরণ করা হয়েছে। গতকাল রোববার সকাল ১০টার দিকে ইউনিয়ন পরিষদ চত্বরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক ভিজিএফ কর্মসূচির আওতায় এই চাল বিতরণ করা হয়।


হাউলী ইউনিয়নে বিনা মূল্যে ২ হাজার ৬৮৮ জন ১০ কেজি করে চাল পেয়েছেন। হাউলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) নিজাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে হাউলী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইউসুফ আলী এই চাল বিতরণের উদ্বোধন করেন। এসময় বিশেষ অতিথি ছিলেন হাউলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাফিজ আক্তার সিদ্দিকী, ইউনিয়ন জামায়াতের আমির ওবায়দুল হক, প্রশাসনিক কর্মকর্তা মো. মনিরুজ্জামান, ট্যাগ অফিসার আতিকুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন ইউপি সদস্য জাহাঙ্গীর আলম টিক্কা, আব্দুল হান্নান পটু, রিকাত আলী প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)