নগদ টাকা স্বর্ণালঙ্কারসহ লক্ষাধিক টাকার মালামাল লুট : পুলিশের গুলি বর্ষণ

আপলোড তারিখঃ 2017-10-17 ইং
নগদ টাকা স্বর্ণালঙ্কারসহ লক্ষাধিক টাকার মালামাল লুট : পুলিশের গুলি বর্ষণ ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা-দর্শনা সড়কে গাছ ফেলে যাত্রীবাহী নৈশকোচসহ কয়েকটি যানবাহনে গণডাকাতি দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা-দর্শনা সড়কের জয়রামপুর কাঁঠালতলা নামক স্থানে রাস্তায় গাছ ফেলে ঢাকা ফেরত নৈশকোচসহ ভেশ কয়েকটি যানবাহনে গণডাকাতির ঘটনা ঘটেছে। এসময় যাত্রীদের জিম্মি করে নগদ টাকা, সোনার গহনাসহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল লুট করে ডাকাতরা। খবর পেয়ে পুলিশ ডাকাতদের প্রতিহত করতে দুই রাউন্ড গুলি বর্ষণ করেছে। রবিবার রাত ২টার দিক এ ঘটনা ঘটে। ঢাকা ফেরত নৈশকোচ পূর্বাশা পরিবহনের ড্রাইভার সাজেদুল ইসলাম জানান, রবিবার রাত ৮টায় ঢাকা থেকে ছেড়ে আসা পূর্বাশা পরিবহন নিয়ে রাত ২টার দিকে দামুড়হুদা-দর্শনা সড়কের জয়রামপুর কাঁঠাল নামকস্থানে পৌছালে দেখি রাস্তায় গাছ ফেলে ট্রাকসহ কয়েকটি যানবাহনে ডাকাতি চলছে। এ সময় ডাকাতরা আমাদের গাড়িতে ওঠার চেষ্টা করলে আমরা গাড়ির দরজা না খুললে বোমা মেরে উড়িয়ে দেয়। এ সময় যাত্রীরা ভয়ে পরিবহনের দরজা খুলে দিতে বললে আমরা দরজা খুল দিই। ডাকাতরা হাফপ্যান্ট পরা ছিলো। তাদের হাতে ধারালো দা এবং কাছে বোমা ছিলো। যাত্রীদর অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণের গহনা, মোবাইলফোনসহ লক্ষাধিক টাকার মালামাল লুট করে ডাকাতদল। এ সময় পিছন দিক থেকে আসা একটি গ্যাস সিলিন্ডার ভর্তি ট্রাক আসলে ট্রাকের সামনের গ্লাসে ইট মারলে ট্রাক ড্রাইভার মনিরুল ইসলামের চোখে আঘাত লেগে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। খবর পেয়ে দামুড়হুদা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ডাকাতদলের লক্ষ করে পরপর ২ রাউন্ড গুলি বর্ষণ করে। পরে ডাকাতদল পালিয়ে যায়। এ ব্যাপারে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ মো. ফকরুল আলম খান বলেন, কাঁঠালতলায় ডাকাতির খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছায় এবং ডাকাদলকে লক্ষ করে পুলিশ ২ রাউন্ড গুলি বর্ষণ করলে ডাকাতরা পালিয়ে যায়। এ বিষয়ে থানায় একটি জিডি করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। এ বিষয়ে শেষ খবর জানতে চাইলে দামুড়হুদা-জীবননগর সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. কলিমুল্লাহ জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এ ঘটনায় কউকে গ্রেফতার করা গেলেও, জড়িতদের গ্রেফতারে পুলিশের বেশ কয়েকটি টিম অভিযানে রয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)