গাংনীতে হঠাৎ বাজার পরির্দশনে পুলিশ সুপার আনিছুর রহমান আবর্জনা নিদিষ্ট স্থানে ফেলতে সকলের প্রতি আহ্বান

আপলোড তারিখঃ 2016-09-25 ইং
গাংনীতে হঠাৎ বাজার পরির্দশনে পুলিশ সুপার আনিছুর রহমান আবর্জনা নিদিষ্ট স্থানে ফেলতে সকলের প্রতি আহ্বান ছবির ক্যাপশন:
`Gangni গাংনী অফিস: মেহেরপুরের পুলিশ সুপার আনিছুর রহমান হঠাৎ গাংনী পৌর শহর পরির্দশন করেন। গতকাল শনিবার সন্ধ্যায় গাংনী শহরের বিভিন্ন স্থান পরির্দশন শেষে তিনি ব্যবসায়ী ও সাধারণ মানুষের প্রতি আহবান জানান, যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলে নিদিষ্ট স্থানে ময়লা ফেলতে। গাংনী শহরে যেখানে সেখানে ফেলে সড়ক গুলোসহ এর দুপাশ নুংরা করে পরিবেশ নষ্ট করা হচ্ছে। এব্যপারে পুলিশ সুপার নিদিষ্ট স্থানে ময়লা আবজর্না ফেলতে আহবান জানান। পৌরসভা থেকে শহরের বিভিন্ন পয়েন্টে ময়লা আবর্জনা ফেলার জন্য ড্রাম দেওয়া হয়েছে। সেই সমস্ত ড্রাম গুলোয় ময়লা ফেলার ব্যপারে দির্কনির্দেশনা মূলক বক্তব্য রাখেন তিনি। এসময় উপস্থিত ছিলেন গাংনী পৌরসভার মেয়র আশরাফুল ইসলাম, গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনোয়ার হোসেন, গাংনী বাজার কমিটির সভাপতি হাফিজুর রহমান মানিক ও সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান স্বপন প্রমুখ। এদিকে বাজারের ইলিশ মাছ বিক্রেতারা ও ছোটখাটো ব্যবসায়ীরা বাজারের পাশ দিয়ে বয়ে যাওয়া ড্রেনের আশপাশ নংরা করায় গাংনী পৌরসভার মেয়র আশরাফুল ইসলাম ক্ষোভ প্রকাশ করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)