তলোয়ার ও বল্লমসহ দেশীয় অস্ত্র উদ্ধার

আপলোড তারিখঃ 2017-10-17 ইং
তলোয়ার ও বল্লমসহ দেশীয় অস্ত্র উদ্ধার ছবির ক্যাপশন:
ঝিনাইদহের পরানপুরে থানা পুলিশের অভিযান ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার হরিশংকরপুর ইউনিয়নের পরানপুর গ্রাম থেকে বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে ওই ইউনিয়নের পরানপুর গ্রাম থেকে এ অস্ত্র উদ্ধার করা হয়। ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, উপজেলার বিভিন্ন স্থানে আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান চালানো হচ্ছে। এরই অংশ হিসেবে সোমবার পরানপুর গ্রামে অভিযান চালায়। এসময় ওই গ্রামের গফুর শেখের ছেলে লোকমান শেখ ও মুক্তার শেখের ছেলে আরব আলীর বাড়ী থেকে ৫টি ঢাল, ৩টি বল্লম, একটি রামদা, একটি তলোয়ার, ৮ টি টেটা ও লোহার রড উদ্ধার করা হয়েছে। এসময় পালিয়ে যায় লোকমান হোসেন ও আরব আলী।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)